ফোনের অতিরিক্ত তাপমাত্রা কার ভাল্লাগে? যখন দেখা যায় ফোনের পেছনের দিকে হাত দেইয়াই যাচ্ছে না, অথবা দেখা যায় যে ফোনের তাপে হাতই পুড়ে যাচ্ছে?
শীতের সময় কিছুটা কাজে লাগলেও এই ঠাডা পড়া গরমে শুধু শুধু অতিরিক্ত গরম কেউই পোহাতে রাজী নন। তাই মিনিইল্যাবে আমিই মাহাবুব হাসান লিখছি কিভাবে আপনার ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবেন ও ভবিষ্যৎ এ যাতে গরম না হয় সেই ব্যাবস্থা কিভাবে করবেন। (দেখুন ছবিসহ :p )
1 - ক্লিনার ব্যাবহার করবেন না!
আজকাল আমাদের সবার ফোনেই কমন এক ধরনের এপ্লিকেশন থাকে । কিছু হলেই কতক্ষন পর পর ক্লিন বোতাম বা ফ্লোটিং বোতামে চাপ দিয়ে দিই, এরপর একটা জাদুই ঝারু এসে আমাদের ব্রেইন সহ সব ঝেরে পুছে নিয়ে যায়। জ্বী ভাই, ক্লিনার এপ্লিকেশনের কথা বলছিলাম। ক্লিনার নাম হলেও আদৌ দেশীরভাগ হল জাংক বা অপ্রয়োজনীয় এপ। এন্ড্রয়েড নিজেই নিজের খেয়াল রাখতে সক্ষম। ক্লিনারে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড সার্ভিস, অটো স্টার্ট আপ, বিজ্ঞাপনের কারনে ফোন অনেক গরম হয়ে যায়।
2 - চার্জরত অবস্থায় ফোন ব্যাবহার করবেন না
চার্জার কানেক্টেড অবস্থায় ব্যাটারি আন্দোলিত ও চার্জ হতে থাকে। এই সময় ব্যাটারি যত কম ডিসচার্জ হবে ততই ব্যাটারি গরম হতে থাকবে। এতে ব্যাটারি লাইফও কমে যাবে ও ব্যাটারি নষ্ট হয়ে যেতে থাকবে। কোন ব্যাটারিতে লিকেজ থাকলে তা বিষ্ফোরন ও হতে পারে।
3 - আপনার ফোনের এপস কমান
যেসব এপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড টাস্ক বেশী , সার্ভিস বেশী ও যা অটোস্টার্ট হয় এবং সাইজে বিশাল সেসব এপ্ললিকেশন আনিন্সটল করুন। ইন্সটাগ্রামের ওয়েব ভার্সন বা হার্মিট ভার্সন ইউজ করুন (হার্মিট একটি ল্লাইট এপ বিল্ডার যা মেমোরি কম ব্যাবহার করে। )। আপনি আপনার ফোন মেমোরি খালি রাখুন, ফোনে থাকা গান বা ফাইল আপনি মেমোরি কার্ডে সরিয়ে রাখতে পারেন।
4 - ফোনের জন্য নির্দিষ্ট ব্যাটারি ও কম্পোনেন্টস ব্যাবহার করুন
ছোট বা বড় সাইজের ব্যাটারি, কম বেশী ভোল্টেজ, চার্জারের অতিরিক্ত ভোল্টেজ প্রদানের কারনে ব্যাটারি গরমক হতে পারে। কোন ব্যাটারি যদি ৫ ভোল্টের হয়, তাহলে চার্জারও ৫ ভোল্ট বা তার কম ভোল্ট এর হতে হবে। অনেকে নর্মাল ব্যাটারির ক্ষেত্রে ফাস্ট চার্জার ইউজ করেন। কিন্তু এতে ব্যাটারির প্রচুর ক্ষতি হয়। ফাস্ট চার্জ ক্ষমতা সম্পন্ন ব্যাটারিই ফাস্ট চার্জের জন্য উপযুক্ত।
5 - ফোন গরম হলে ফোন চালাবেন না।
ফোন এর তাপ রেগুলার চেক করুন। সিপিউজেড দিয়ে তাপ এর ঘরে ব্যাটারির ও বোর্ড এর তাপ যদি ৩৫ ডিগ্রির উপরে যায়, তাহলে চার্জার খুলে ফেলুন , ও স্ক্রিন অফ করে ফেলুন। ৫ বা কিছুক্ষন পর যখন ফোন ৩০ এর মতো এসে পড়বে তখন আবার চার্জে দিবেন। এবং স্ক্রিন অফ রাখবেন যেই পর্যন্ত চার্জ না হয়। ফোন ব্যাবহারের সময় গরম হলে স্ক্রিন অফ করে রাখুন।
"উপসংহার ঃ ফোন এর তাপমাত্রা সম্পূর্ন ব্যাটারি ও প্রসেসরের উপর নির্ভর করে। দুটির ব্যাবহার ও যত পরিচর্যা করবেন ততই ভালো।"






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন