টি দারুন গ্যাজেট যা ভবিষ্যৎ কে বর্তমানে নিয়ে এসেছে!😃
"দৈনন্দিন জীবনকে সহজ থেকে সহজতর করতে আবিষ্কার করা হচ্ছে নানা রকম যন্ত্র। এর মধ্যে আবার রয়েছে চোখ ধাঁধানো অনেক সংস্করণ। এগুলো যেমন কাজেও আসে, আবার মনের খোরাকও যোগায়।
আজকের পোস্টে আমরা কিছু অসাধারন গ্যাজেটস এর পরিচয় তুলে ধরেছি যা আপনি চাইলেই কিনতে পারবেন! অর্থাৎ বাস্তব! আর এগুলো দেখে আপনার চোখ কপালে উঠতে পারে।"
টু ইন ওয়ান কম্পিউটার
এটি একই সাথে ল্যাপটপ ও ডেস্কটপ। আলাদা কিবোর্ড যা তারবিহীন ও এর মনিটরও তারবিহীন ভাবে সংযুক্ত।
পাইরেট ট্রান্সলেটর হেডসেট
এটি তাৎক্ষনিক ভাবে বিদেশী ভাষাকে আপনার জানা ভাষায় অনুবাদ করে দেবে। এটি কথায় চলে।
মেটাল এরিস্টটল
মেটাল এরিস্টটল একটি বেবি মনিটর + ভয়েস এসিস্টেন্ট গ্যাজেট।
লেনোভো স্মার্ট এসিস্টেন্ট।
এটিও একটি ভয়েস এসিস্টেন্ট গ্যাজেট। এটি আপনার থেকে শিখতে পারে। এটি আমাজন ভয়েস এসিস্ট্যান্স "একো" এর বিকল্প।
মাইক্রোসফট হলো লেন্স
মাইক্রোসফট এর একটি অনন্য ইনভেনশন। এটি একটি স্মার্ট লেন্স। এতে রয়েছে মনিটর, প্রসেসিং ইউনিট, স্পিকার, মাইক্রোফোন ও এলইডি এবং আরো অনেক কিছু।
স্যামসাং এসএসডি
এবার একটু অন্যরকম জিনিস। এটি হল স্যামসাং এর একটি ১৬ টেরাবাইট ধারন ক্ষমতা সম্পন্ন একটি অসাধারন ডিস্ক।
ইন্টেলের পোর্টেবল কম্পিউটার
আরেকটি অসাধারন জিনিস অসাধারন ব্র্যান্ড থেকে। ইন্টেলের পোর্টেবল সিপিইউ। যার আকার একটা ক্রেডিট কার্ডের মতো!
এক্সপিরিয়া টাচ প্রোজেক্টর
এটি যে কোন সমতল জায়গাকে টাচ ট্যাবলেট বানাতে সক্ষম।
ওয়াটার ড্রোন
১২ মেগাপিক্সেল "ফোর কে" ক্যামেরা দ্বারা এই ড্রোন আপনাকে পানির নিচে মাছ খুজতে সাহায্য করবে। এতে রয়েছে "সোনার" যা মাছের দূরত্ব নির্ণয় য়ে সহায়তা করে।
লাইট এল ১৬ স্মার্ট ক্যামেরা
ক্যামেরার ব্যাপারটাকে এক অন্যতম উচ্চতায় নিয়ে গেছে লাইট এল ১৬। ছবি তোলার সময় এর ১৬ টি লেন্স এর ১০ টি লেন্স ফোটোর গভীর থেকে গভীর পিক্সেল ফুটিয়ে তোলে!
এপল স্মার্ট ওয়াচ
এপলের স্মার্ট ঘড়িটিতে রয়েছে ক্যামেরা, টাচস্ক্রিন, জিপিএস, ব্লুটুথ। এবং পানিরোধক।
এপল এয়ারপড
তারের প্যাঁচগোচালো কুন্ডলিকে ভুলে যান। এপলের তারবিহীন হেডফোন আপনাকে ব্লুটুথের মাধ্যমে নির্ভেজাল শব্দ পৌছে দেবে।
"আপনার কমেন্ট লিখতে ভুলবেন না!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন